আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬৫ আশ্বিন ১৪৩৩
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শ্রীনগরে পিএফজির মানববন্ধন
© আমার কণ্ঠ

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শ্রীনগরে পিএফজির মানববন্ধন

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শ্রীনগর-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিএফজি নব নির্বাচিত এ্যাম্বাসেডর আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর মোঃ জসিম মোল্লার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

আরও ছিলেন, শ্রীনগর পিএফ‌জির অ‌্যাম্বা‌সেডর এসএমএ খা‌লেক, মোঃ জাহাঙ্গির খান মাস্টার, ডা. মাসুম খান ঢালু, আছিয়া আক্তার রুমু।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। সমাজে সংঘাত ও বিভেদ পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও সহনশীল বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরা হয়।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ