আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩
টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে সততার দৃষ্টান্ত শরীফ
© আমার কণ্ঠ

টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে সততার দৃষ্টান্ত শরীফ

টাকাসহ হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন অটোরিকশাচালক শরীফ

ট্রাফিক পুলিশের সহায়তায় টাকাসহ হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মো. শরীফ ইসলাম।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। টঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামের মিলন বালা অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ একটি ব্যাগ অটোরিকশায় ফেলে চলে যান।

পরবর্তী সময়ে অটোরিকশাচালক মো. শরীফ ইসলাম ব্যাগটি দেখতে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তিনি মালিককে খুঁজে না পেয়ে মুক্তারপুর ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি জানান।

পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে শনাক্ত করা হয়। প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেন।

হারানো ব্যাগটি প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকাসহ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মিলন বালা। এ সময় তিনি অটোরিকশাচালক শরীফ ইসলাম এবং মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।

একজন সাধারণ অটোরিকশাচালকের সততা এবং পুলিশের দায়িত্বশীল সহযোগিতায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে। এ ঘটনা সমাজে সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক আস্থার গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, “বিপদে-আপদে যেকোনো সময় বাংলাদেশ পুলিশ আপনাদের পাশেই আছে।”

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ