আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ২৬ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩
তেজগাঁওয়ে ককটেল বিস্ফোরণে পথচারী আহত
© আমার কণ্ঠ

তেজগাঁওয়ে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণে আক্তার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন। রবিবার রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এতে এক পথচারী সামান্য আহত হয়েছেন।

দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেল, রিকশা নাকি প্রাইভেটকারে করে তারা এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম সিন ইউনিট) ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ