অনলাইন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

দল চাইলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করব; ঝাড়ু মিছিলের পর নারী এমপি

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। দল অনুমতি দিলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভের পর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে স্টার নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, উনি একজন মাননীয় সংসদ সদস্য এবং আমিও একজন মাননীয় সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মানিত করে কথা বলা আমাদের রাজনৈতিক কালচার, ভদ্রতা ও আচরণের অংশ। এর বাইরে আমরা যেতে পারি না।

তিনি অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা অত্যন্ত অপ্রীতিকর ও অসম্মানজনক। এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফরিদা ইয়াসমিন আরও বলেন, সরকারি ও বিরোধী দলের জনপ্রতিনিধিদের পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করা উচিত। তিনি একজন বয়স্ক নারী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জেনেশুনে কেন তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ঘটনার বিচার দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও দলের নেতৃত্বকে অপমান করার ঘটনায় উপযুক্ত বিচার চান। দল অনুমতি দিলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করবেন।

এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কথিত কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন ও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল বের করেন তারা। পরে বিক্ষোভ সমাবেশে আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

সম্প্রতি দৌলতপুর উপজেলার একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়।

ওই অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের এমপিদের সাংবিধানিক গুরুত্ব এবং সরাসরি ভোটে নির্বাচিত না হওয়া নিয়ে মন্তব্য করেন আমির হামজা। ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে তিনি নিজের প্রাপ্ত ভোটের সঙ্গে সংরক্ষিত আসনের এমপিদের ভোটের পার্থক্যও তুলে ধরেন। এ সময় তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে।

একই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। সার ডিলার নিয়োগে স্থানীয় সংসদ সদস্যদের পাশ কাটিয়ে কোনো বিশেষ পক্ষকে সুবিধা দেয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ডিসি, এসপি, ইউএনও ও ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশেও বক্তব্য দেন তিনি।

এ বিষয়ে আমির হামজার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত

২

মুন্সিগঞ্জে সয়াবিন তেলের পরিমাণে কম, ৭৫ হাজার টাকা জরিমানা

৩

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

৪

ইশরাককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা হচ্ছে: হাসনাত

৫

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: জাতীয় মসজিদের খতিব

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

৭

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৮

মেয়েকে ধর্ষণের দায়ে মুন্সিগঞ্জে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

১০

শ্রীনগরে ঘরে বসে জাল টাকা তৈরি, দুই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

১১

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

১৪

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

১৫

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১৬

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

১৭

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

১৮

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৯

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

২০