আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬১৯ ভাদ্র ১৪৩৩
শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
© আমার কণ্ঠ

শ্রীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জের দিকনির্দেশনায় বুধবার (৩ সেপ্টেম্বর) শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে শ্রীনগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেউলভোগ এলাকার মৃত বাচ্চুর ছেলে ওবায়দুল হক ফিরোজ (৬০), কয়কীর্তন এলাকার কামাল উদ্দিনের ছেলে ইমন হোসেন ওরফে ইমু (৩০) এবং একই এলাকার আকরাম আলী সারেংয়ের ছেলে বাবু সারেং (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ