আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ২ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
© আমার কণ্ঠ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। সোমবার রাত ১০টায় ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাসারের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় এবং ফাউন্ডেশনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

মতবিনিময়ে ভবিষ্যতে সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক সৌরভ মাঝি এবং ঝিকুট ফাউন্ডেশনের সদস্য সিজান খান ও মোহাম্মদ ছিবগাতুল্লাহ। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও তাঁর সহযোগিতা কামনা করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাঁদের পরিশ্রমের টাকায় দেশের অর্থনীতি এগোয়, অথচ অনেক সময় তাঁরা ও তাঁদের পরিবার নানা সমস্যায় পড়েন। প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সময় দিয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণে কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং মানুষের কল্যাণে আমরা সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে চাই। প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা আমাদের এ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।”

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ