আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩
ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত
© আমার কণ্ঠ

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত

ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা দুটি পৃথক মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলা দুটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

গত ১৮ অক্টোবর হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিষয়টি মঙ্গলবার (২০ অক্টোবর) জাগো নিউজকে নিশ্চিত করেন ৫ জনের পক্ষে আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। ওইদিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তারা।

আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বলেন, এর আগে এই পাচঁ কর্মকর্তা হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছিলেন। এরপর বিচারিক আদালতে তারা নিয়মিত জামিন পান বলেও জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আইপিইএল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির ঢাকার আদালতে মামলা দুটি করেন। পরে মামলাগুলো ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে অভিযোগ গঠনের পর্যায়ে পৌঁছায়।

গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদ অনুযায়ী, একই দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। পরে তাদের হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার খবরও প্রকাশিত হয়।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ