আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩
মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১
© আমার কণ্ঠ

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি এলাকার আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে অভিযানে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

অভিযানে ইয়াসিন সরদারের দখল থেকে ২০০ পিস ইয়াবা, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক অভিযোগে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ