আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
সোমবার ১৯ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩
লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা
© আমার কণ্ঠ

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার উদ্যোগ ভেস্তে যাবে, শঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে, অনিয়মের অভিযোগ অস্বীকার করে পুলিশ ও প্রশাসন বলছে, ১২ দিনে ৮৫ জনকে জেল-জরিমানা করা হয়েছে।

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমায় ডিম ছাড়তে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে নদীতে আসে ইলিশ। মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুর ও চাঁদপুরে মেঘনা নদীর ১০০ কিলোমিটারসহ মোট ৩৮টি জেলায় ৭ই অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে।

এদিকে, লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও মাছ ধরা অব্যাহত রেখেছে অনেক জেলে। অভিযোগ আছে, নৌ-পুলিশকে ঘুস দিয়ে দিন-রাত নদীতে ইলিশ ধরছেন কিছু জেলে। নিষেধাজ্ঞার শুরুর সাত দিনে অর্ধশত জেলেকে জেল-জরিমানার পরেও থামেনি অবৈধ মাছ ধরা। এদিকে, বরাদ্দের ২৫ কেজি চাল এখনো পাননি বলে অভিযোগ অনেক জেলের।

জেলেরা বলছেন অন্য কোনো কাজের সুযোগ না থাকায় পেটের দায়ে নদীতে নামছেন তারা। জেলেদের বাদ দিয়ে দোকানদার ও রিকশাচালকের নামও সহায়তার তালিকায় তোলা হয়েছে, অভিযোগ তাদের।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ