আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬৩১ ভাদ্র ১৪৩৩
সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
© আমার কণ্ঠ

সিরাজদিখানের মালখানগরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ নাছিমা খাতুন (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মালখানগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নাছিমা খাতুনের বসতবাড়ির উঠান থেকে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাছিমা খাতুন মালখানগর এলাকার মনির হোসেনের স্ত্রী এবং ওসমান শেখের মেয়ে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার নাছিমা খাতুনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ