আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬২১ ভাদ্র ১৪৩৩
সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
© আমার কণ্ঠ

সিরাজদিখানে বালুচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বালুচর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সভায় বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

কর্মী সভায় বালুচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে: বালুচর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠন।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ