আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ৭ অক্টোবর ২০২৬২২ আশ্বিন ১৪৩৩
১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার
© আমার কণ্ঠ

১০০ পিস ইয়াবাসহ শ্রীনগরে দুইজন গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে শ্রীনগর থানাধীন ফৈনপুর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. স্বপন (৩৪), যশোরগাঁও এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে এবং মো. মনির শেখ (২৮), সিরাজগঞ্জের সয়াধানগড়া এলাকার শাহাদাতের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডিবি পুলিশের এসআই রিজাউল কাজীসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ