চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
জাপানের উদ্দেশে চার দিনের সরকারি সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।
প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সূর্যোদয়ের দেশ জাপানে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার চতুর্থ বিদেশ সফর।
চার দিনের এই সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে উল্লেখযোগ্য অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে।
মূলত এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই সফরের অন্যতম লক্ষ্য। সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




