দৈনিক আমার কন্ঠ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

অর্থ বোঝা এখনও বড় চ্যালেঞ্জ

 

চীনের শক্তি শুধু সামরিক সক্ষমতায় সীমাবদ্ধ নয়। সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, ব্যাটারি, বন্দর, টেলিযোগাযোগ ও শিল্প সক্ষমতাও দেশটির কৌশলগত শক্তির অংশ। ফলে গোয়েন্দা ব্যর্থতার সমস্যা অনেক সময় তথ্যের অভাবে নয়; বরং বিচ্ছিন্ন তথ্যকে একত্র করে বৃহত্তর চিত্রটি বুঝতে না পারায়।

 

৯/১১-এর পর নতুন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ব্যাপকভাবে সন্দেহভাজনদের আটক করে। আফগানিস্তান ও পাকিস্তান থেকে অনেককে গ্রেপ্তার করে গুয়ানতানামো বে-তে পাঠানো হয়। বিচার ছাড়াই দীর্ঘদিন আটক, নির্যাতন ও অমানবিক আচরণের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন হেফাজতে বন্দিদের নির্যাতনের ঘটনাও পরে প্রকাশ্যে আসে। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেও লিবীয় ইসলামপন্থী আবদেলহাকিম বেলহাজ ও তাঁর স্ত্রীকে অপহরণ করে লিবিয়ায় পাঠানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে। ২০১৮ সালে ব্রিটিশ সরকার এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়।

গত ২৫ বছরে গোয়েন্দা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, মুখমণ্ডল ও আইরিস শনাক্তকরণ এবং চলাফেরার ধরন বিশ্লেষণের মতো প্রযুক্তি নিরাপত্তা সক্ষমতা বাড়িয়েছে।

তবে একই প্রযুক্তি গোয়েন্দা এজেন্টদের পরিচয় গোপন রাখা ও সীমান্ত অতিক্রম করাও কঠিন করে তুলেছে। অর্থাৎ প্রযুক্তিগত অগ্রগতি যেমন নিরাপত্তা জোরদার করছে, তেমনি তৈরি করছে নতুন ধরনের ঝুঁকি।

৯/১১-এর সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত হলো—গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয়। সেই তথ্য সঠিকভাবে একত্র করা, তার অর্থ বুঝতে পারা এবং সময়মতো কৌশলগত সিদ্ধান্ত নেওয়াই আসল চ্যালেঞ্জ।

ইরাক যুদ্ধ, আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহার, ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার মতো ঘটনাগুলো দেখিয়েছে, গোয়েন্দা ব্যর্থতা শুধু তথ্যের ঘাটতি থেকে তৈরি হয় না। রাজনৈতিক চাপ, ভুল মূল্যায়ন, সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং কৌশলগত আত্মতুষ্টিও বড় ভূমিকা রাখতে পারে।

তাই ৯/১১-এর ২৫ বছর পরও সেই ঘটনার শিক্ষা শেষ হয়ে যায়নি। বরং বিশ্বে হুমকির ধরন বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরোনো শিক্ষা নতুন বাস্তবতায় বারবার পর্যালোচনা করার প্রয়োজন আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত

২

মুন্সিগঞ্জে সয়াবিন তেলের পরিমাণে কম, ৭৫ হাজার টাকা জরিমানা

৩

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

৪

ইশরাককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা হচ্ছে: হাসনাত

৫

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: জাতীয় মসজিদের খতিব

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

৭

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৮

মেয়েকে ধর্ষণের দায়ে মুন্সিগঞ্জে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

১০

শ্রীনগরে ঘরে বসে জাল টাকা তৈরি, দুই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

১১

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

১৪

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

১৫

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১৬

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

১৭

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

১৮

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৯

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

২০