অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪০ জন

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের খোঁজ নিতে তার বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি : সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বাঁধন।

পোস্টে বাঁধন লেখেন, আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।

পোস্টে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। আর সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়। ইতালিতে সাম্প্রতিক কঠিন সময়ে বাংলাদেশ সরকার, মাননীয় সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার ও পুলিশ বিভাগ এবং দেশে-বিদেশে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমার ও আমার পরিবারের খোঁজ নিয়েছেন এবং মানবিক সহায়তা ও সমর্থন দিয়েছেন—আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এতে তিনি লেখেন, এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ।

মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।

আজ আমরা আবারও দেখেছি, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বহুগুণ বেড়ে যায়।

আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত দায়িত্ব একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার দুই মামলার কার্যক্রম স্থগিত

২

মুন্সিগঞ্জে সয়াবিন তেলের পরিমাণে কম, ৭৫ হাজার টাকা জরিমানা

৩

লক্ষ্মীপুর নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা

৪

ইশরাককে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা হচ্ছে: হাসনাত

৫

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: জাতীয় মসজিদের খতিব

৬

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্য প্রত্যাহার, ক্ষমা চাইলেন এমপি রতন

৭

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

৮

মেয়েকে ধর্ষণের দায়ে মুন্সিগঞ্জে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

৯

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

১০

শ্রীনগরে ঘরে বসে জাল টাকা তৈরি, দুই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

১১

ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৩

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে’

১৪

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

১৫

শ্রীনগর উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ

১৬

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ

১৭

জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

১৮

সাবেক মন্ত্রী আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৯

ধোবাউড়ায় “আন-নাজাহ্ বিদ্যানিকেতন” কিন্ডারগার্টেনে ক্লাস পার্টি অনুষ্ঠিত

২০