আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
বুধবার ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
© আমার কণ্ঠ

নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা

মুন্সিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. বদরুদ্দোজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। এ সময় পত্রিকাটির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার নির্বাহী সম্পাদক বর্ষণ মোহাম্মদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেয়। সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপারের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবালের পক্ষ থেকেও পুলিশ সুপারকে সালাম ও শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহম্মেদ, স্টাফ রিপোর্টা এলডি হৃদয়, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ, সিরাজদিখান প্রতিনিধি সিজান হোসেন প্রমুখ। এ ছাড়া পত্রিকার অন্যান্য সাংবাদিকও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে পত্রিকার পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানানো হয় এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর সহযোগিতা কামনা করা হয়।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ