আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬৩১ আশ্বিন ১৪৩৩
শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত
© আমার কণ্ঠ

শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালী গ্রামের হীরা (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিদ্দিক মেম্বারের ছেলে।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ ভোররাতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

‎আজ সকাল আনুমানিক ৫টার দিকে শ্রীনগরের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মগদমের কাছে উত্তরা থানা থেকে ফোন আসে। ফোনে তাঁকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পরে নিহত হীরার বাবা ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ গ্রহণ করেন।
‎
‎নিহত হীরা স্ত্রীকে নিয়ে রাজধানীর জুরাইন এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। জীবিকার তাগিদে তিনি প্রচেষ্টা পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।
‎
‎প্রাপ্ত তথ্যমতে, পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর বাবার কাছে মরদেহ হস্তান্তর করে।
‎
‎এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ