আপনি ফেসবুক/অ্যাপের ভেতরের ব্রাউজারে আছেন — এখানে প্রিন্ট বা ডাউনলোড কাজ নাও করতে পারে।
উপরের ⋮ বা ••• মেনু থেকে “ব্রাউজারে খুলুন” চাপুন।
Chrome-এ খুলুন
শনিবার ২৮ নভেম্বর ২০২৬১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ও তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন
© আমার কণ্ঠ

সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ও তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি ও কমিশন গঠন করা হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে এমদাদুল হক পলাশকে আহ্বায়ক এবং শামসুজ্জামান পনিরকে সদস্যসচিব করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন কাজী নজরুল ইসলাম বাবুল, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও মো. নাছির উদ্দীন।

অন্যদিকে, তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক পলাশ। কমিশনার হিসেবে রয়েছেন শামসুজ্জামান পনির ও সৈয়দ মাহমুদ হাসান মুকুট।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, আব্দুল্লাহ আল মাসুদসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা।

সভার শেষ পর্যায়ে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মা-বাবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কার্যালয়: ৪৭২/ডি মীরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঢাকা।
দৈনিক আমার কন্ঠ