মুফতি আব্দুল আলিমের পাশে ‘মুন্সিগঞ্জ একতা পরিবার’

মারাত্মক লিভার সিরোসিসে আক্রান্ত বিশিষ্ট আলেম মুফতি আব্দুল আলিমের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘মুন্সিগঞ্জ একতা পরিবার’। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মো. জসিম মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মুফতি সাহেবের হাতে এ অর্থ তুলে দেন।

‎জানা যায়, মুফতি আব্দুল আলিমের গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পর তাঁর চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নেয় ‘মুন্সিগঞ্জ একতা পরিবার’। খবর পাওয়ার পর কালক্ষেপণ না করে সংগঠনের সভাপতি মো. জসিম মোল্লা সরাসরি হাসপাতালে ছুটে যান এবং সংগঠনের পক্ষ থেকে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেন।

‎এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় তাঁদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

‎সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও মুফতি আব্দুল আলিমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

‎পাশাপাশি মুফতি আব্দুল আলিমের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে ‘মুন্সিগঞ্জ একতা পরিবার’।

দৈনিক আমার কন্ঠ
Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান