ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নতুন নেতৃত্বকে ধোবাউড়া উপজেলা যুবদলের অভিনন্দন

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ধোবাউড়া উপজেলা যুবদল।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ধোবাউড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাসেম ডলার, সাবেক সহসাধারণ সম্পাদক ফরহাদ আল রাজী, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, রোজেল বিশ্বাস, ফারুক হোসাইন, সিরাজুল ইসলাম খান, আরিফ মন্ডল, রফিকুল ইসলাম, বিজয় রহমান লিটনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত জেলা যুবদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে অভিনন্দন জানিয়ে তাঁদের সফলতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান