জনস্বার্থে বাঘড়া বাজারে গভীর নলকূপ স্থাপন করলেন ফারুক হোসাইন

ময়মনসিংহের ধোবাউড়া সদর ইউনিয়নের বাঘড়া চৌরাস্তা বাজারে বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপনের কাজের উদ্বোধন করা হয়েছে। ধোবাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক হোসাইন নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করেছেন।

রবিবার (২২ নভেম্বর) সকালে বাঘড়া চৌরাস্তা বাজারে আনুষ্ঠানিকভাবে নলকূপ স্থাপনের কাজ শুরু হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় ফারুক হোসাইন বলেন, বাঘড়া চৌরাস্তা বাজারে প্রতিদিন শত শত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের সমাগম ঘটে। বিশুদ্ধ পানির অভাবে তাঁদের ভোগান্তি পোহাতে হয়। মানুষের এই কষ্ট কিছুটা লাঘব করতেই নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, গভীর নলকূপটি স্থাপন করা হলে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান