অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর আবিরপাড়ার পালবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ। তাঁর প্রতিনিধি হিসেবে রোববার (২২ নভেম্বর ২০২৬) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

এম হায়দার আলী বলেন, ‘সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ আমাকে আপনাদের খোঁজখবর নিতে পাঠিয়েছেন। তিনি আপনাদের পাশে আছেন। আমিও ব্যক্তিগতভাবে এবং সিরাজদিখান উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের পাশে থাকব।’

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের বসতঘর পুনর্নির্মাণে টিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত শেষে রোববার ভোর ৪টা ২৬ মিনিটে উত্তর আবিরপাড়ার পালবাড়িতে স্থানীয় বাসিন্দা বিষকরম পালের একটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঠ ও টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

উপরে যান